Advertisement

এক বছর পর ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

এশিয়া পোস্ট প্রতিবেদক
এক বছর পর ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু
রোববার দিবাগত রাত ১টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। ছবি : এশিয়া পোস্ট

দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। এর মাধ্যমে দুই দেশের বিনিয়োগ, বাণিজ্য ও শিক্ষা খাতে নতুন দ্বার উন্মোচিত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

রোববার (২৬ জুলাই) দিবাগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা-নারিতা ফ্লাইট উদ্বোনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইতোমধ্যে ফিরতি ফ্লাইটসহ পরবর্তী ফ্লাইটও বুকিং হয়ে গেছে। এতে জাপানপ্রবাসীরাও খুব খুশি। এই ফ্লাইট চালুর মধ্য দিয়ে দুই দেশের মাঝে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও জানান বিমানমন্ত্রী।

বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, 'ভবিষ্যতে আর এই রুট বন্ধ করার প্রশ্নই আসে না, এটি এবার লাভজনক হবে।'

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, 'শুধু বোয়িং নয়, চাহিদা থাকায় আরও এয়ারবাস কেনা হবে। আমাদের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর ৫০টি উড়োজাহাজে উন্নীত করা।'