logo

দুই দিন ভিসা দেবে না ডেনমার্ক

দুই দিন ভিসা দেবে না ডেনমার্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার‌ণে আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়া‌রি ভিসা দে‌বে না ঢাকার ডেনমার্ক দূতাবাস।

সোমবার (৯ ফেব্রুয়া‌রি) ঢাকার ডে‌নিশ দূতাবাস এক বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

ডে‌নিশ দূতাবাস জানায়, বাংলা‌দে‌শের জাতীয় নির্বাচনের কার‌ণে আগামী ১১ থেকে ১২ ফেব্রুয়া‌রি ভিসা দেওয়া সম্ভব হবে না।  এ সময়ে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল ভিসা আবেদন নে‌বে না।

এর আগে ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ-সংক্রান্ত ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে এ নির্দেশনা দেয় যুক্তরাজ্য সরকার। দেশটি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অপরিহার্য বা জরুরি প্রয়োজন না হলে যুক্তরাজ্যের নাগরিকদের বাংলাদেশ সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্যের ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।

গত ৩০ জানুয়ারি বাংলাদেশে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বলেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে, বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলতে এবং যেকোনো বড় জনসমাগমের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।