logo
Advertisement

যুব উন্নয়ন অধিদপ্তরের এআই প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচে আবেদন শুরু

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
যুব উন্নয়ন অধিদপ্তরের এআই প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচে আবেদন শুরু
যুব উন্নয়ন অধিদপ্তরের লোগো। ছবি: গণমাধ্যম থেকে নেওয়া

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ৬৪ জেলায় বেসিক ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)’ প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচে ভর্তির জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

আগামী ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

দুই মাস মেয়াদি এ কোর্সে প্রতিদিন ৬ ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ প্রদান করা হবে। দেশের সব জেলার ১৮-৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। তাদের কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ও আইসিটি বিষয়ে বেসিক জ্ঞান থাকতে হবে।

আবেদনের শেষ সময় ও প্রক্রিয়া

আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ([www.dydaiproject.com/apply](https://www.google.com/search?q=https%3A%2F%2Fwww.dydaiproject.com%2Fapply) আবেদন করা যাবে। সফলভাবে আবেদন সম্পন্ন করার পর অবশ্যই আবেদনের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

বাছাই প্রক্রিয়া ও পরীক্ষার তারিখ

বৈধ আবেদনকারীদের আগামী ২৬ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান ও সময়সূচিসহ অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ২৯ জানুয়ারি প্রকাশ করা হবে। বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও আইসিটির প্রাথমিক ধারণার পাশাপাশি ইংরেজিতে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধা

এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি লাগবে না। সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণের পাশাপাশি প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা এবং প্রশিক্ষণ চলাকালীন দৈনিক খাবারের সুবিধা পাবেন। কোর্স সফলভাবে সম্পন্ন করার পর উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।

বিভাগভিত্তিক প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে রয়েছে, দেশের খ্যাতনামা বেশ কিছু আইটি প্রতিষ্ঠান ও জয়েন্ট ভেনচার (জেভি), যার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ৬৪টি জেলা অন্তর্ভুক্ত রয়েছে।

প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের প্যাকেজ-১ (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ, ১৭টি জেলা): e-Learning & Earning Ltd, Khaja IT Park (2nd to 7th Floor), 7 South Kallyanpur, Kallyanpur Bus Stand, Mirpur Road, Dhaka-1207.

প্যাকেজ-২ (রাজশাহী ও রংপুর বিভাগ, ১৬টি জেলা): SEO Expate Bangladesh Ltd., European IT Solution Institute & Kaizen IT Ltd (JV), 55/3, Purana Paltan, Dhaka.

প্যাকেজ-৩ (বরিশাল ও খুলনা বিভাগ, ১৬টি জেলা): e-Learning & Earning Ltd, Khaja IT Park (2nd to 7th Floor), 7 South Kallyanpur, Kallyanpur Bus Stand, Mirpur Road, Dhaka-1207.

প্যাকেজ-৪ (চট্টগ্রাম ও সিলেট বিভাগ, ১৫টি জেলা): Service Engines Ltd., Dot Com Systems Ltd., Wizard Software Technology Bangladesh Ltd. (JV), Level-7, Monem Business District, 111 Bir Uttam CR Dutta Road, Dhaka-1205.