ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

সাবেক স্পিকার, প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় ইয়াসের খান চৌধুরী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। জাতীয় সংসদের স্পিকার হিসেবে অত্যন্ত নিরপেক্ষতা ও দক্ষতার সাথে সংসদ পরিচালনায় তার অনন্য ভূমিকা এ দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা এবং দেশের আইনি অঙ্গনকে সমৃদ্ধ করতে একজন শীর্ষস্থানীয় আইনজীবী হিসেবে তার মেধা ও অবদান অনস্বীকার্য।
তিনি আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমৃত্যু কাজ করে গেছেন। তার মতো একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ এবং সর্বজনশ্রদ্ধেয় রাজনীতিবিদের চলে যাওয়া দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার এই অভাব সহজে পূরণ হবার নয়।




