logo

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তিসহ ১টি প্রতিষ্ঠানকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

একুশে পদকের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন— চলচ্চিত্রের জন্য অভিনেত্রী ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাশ্যুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজশ হালদার যশ ও নৃত্যে অর্থী আহমেদ। আর ব্যান্ড মিউজিকে এ পদকে মনোনীত প্রতিষ্ঠানটি হলো— ওয়ারফেজ।