logo

পদ্মা সেতুতে টোল আদায়ে মাইলফলক

পদ্মা সেতুতে টোল আদায়ে মাইলফলক

উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে এখন পর্যন্ত ৩ হাজার কোটি টাকার বেশি টোল আদায় ছাড়িয়েছে, যা অনন্য এক মাইলফলক।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ২০২২ সালের জুনে উদ্বোধনের পর থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করেছে পদ্মা সেতু। এটি শুধু একটি অবকাঠামো নয়, অর্থনীতির প্রাণপ্রবাহ। সেতুটি দিয়ে যানবাহন পারাপারের সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বেড়েছে।  

এ ছাড়া সেতুটি চালুর ফলে যাতায়াতে সময় সাশ্রয়ের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ছে। বিশেষ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং শিল্পজাত পণ্য পরিবহনে এসেছে বৈপ্লবিক পরিবর্তন।

বিজ্ঞপ্তিতে পদ্মা সেতুর টোল আদায়ের এ মাইলফলক অর্জনের জন্য গাড়ির মালিক, চালক, শ্রমিকসহ সংশ্লিষ্টও সব অংশীজনকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ শুভেচ্ছা জানিয়েছেন।