logo

এশিয়া পোস্ট যেন সরকারের ভুলগুলো সংশোধনের উদ্দেশে প্রকাশ করে: আবু হানিফ

এশিয়া পোস্ট যেন সরকারের ভুলগুলো সংশোধনের উদ্দেশে প্রকাশ করে: আবু হানিফ
গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। ছবি: এশিয়া পোস্ট

সরকারের পক্ষে নয় বরং সরকারের ভুলগুলো যেন সংশোধনের উদ্দেশে এশিয়া পোস্ট প্রকাশ করে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

সোমবার (১১ মে) এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমন প্রত্যাশার কথা জানান তিনি।

তিনি বলেন, গণমাধ্যমের মুক্ত সাংবাদিকতায় এশিয়া পোস্ট অনন্য মাত্রা যোগ করবে। আমরা দেখেছি, বিগত সময়ে গণমাধ্যম কোনো নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে ওই দলের পক্ষে বয়ান তৈরির কাজ করছে।

আবু হানিফ বলেন, আমরা আশা করব, এশিয়া পোস্ট যেন নির্দিষ্ট দল, ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্য হাসিল না করে জনগণের পক্ষে কথা বলে। সরকারের পক্ষে নয় বরং সরকারের ভুলগুলো যেন সংশোধনের উদ্দেশে প্রকাশ করে সেই কামনা করছি।

এর আগে, নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের স্বাধীনতাকে আরও বেগবান করার প্রত্যয়ে সোমবার আনুষ্ঠানিক যাত্রা করে অনলাইন সংবাদমাধ্যম এশিয়া পোস্ট।

এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে এশিয়া পোস্টের উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।