logo
Advertisement

টানা ১৮ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস থাকবে না

টানা ১৮ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস থাকবে না
ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য দেশের কয়েকটি এলাকায় রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা ও আশেপাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ রোববার (১৭ মে) রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।