logo
Advertisement

রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি

এশিয়া পোস্ট প্রতিবেদক
রাজধানীতে সাতসকালেই মুষলধারে বৃষ্টি
বৃষ্টিস্নাত সকালে রাজধানীর পল্টন এলাকার দৃশ্য। ছবি: এশিয়া পোস্ট

ভোরের আলো ফুটতেই রাজধানীজুড়ে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। বুধবার (২৬ আগস্ট) ভোর থেকে চলা টানা বৃষ্টিপাতে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

Advertisement

সরেজমিন রাজধানীর পল্টন, শাহবাগ, সায়েন্সল্যাব, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় দেখা গেছে, টানা বৃষ্টিপাতে সড়কের বিভিন্ন পয়েন্টে পানি জমতে শুরু করেছে। ঘর থেকে বের হওয়া মানুষজন পড়েছেন বিপাকে। চায়ের দোকান ও বাসস্ট্যান্ডে বিভিন্ন বয়সের মানুষকে অপেক্ষারত দেখা গেছে।

ভোররাত থেকে বৃষ্টি শুরু হলেও মাঝে কিছুটা বিরতি দিয়ে তা আবার শুরু হয়। ছুটির দিনে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষদের বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে ছাতা বা রেইনকোর্ট সঙ্গে নিয়ে বের হওয়া ভালো।