logo

১০ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা

১০ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
ছবি: সংগৃহীত

চলতি মাসের (জুন) প্রথম ১০ দিনে প্রবাসীরা ১২০ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ৭০০ কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ৬০ পয়সা হিসাবে)।

শুক্রবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান তথ্য জানিয়েছেন।

গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৫ কোটি ৬১ লাখ ৯০ হাজার ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এছাড়া চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ জুন পর্যন্ত মোট ৩ হাজার ৩৯৫ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে। বছর ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৩১ শতাংশ।

চলতি বছরের জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার, মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মে মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

উল্লেখ্য, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।