স্বর্ণের দাম টানা ৭ দফা কমলো

দেশের বাজারে টানা সপ্তমবারের মতো কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এতে বলা হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১২ হাজার ১১০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকায় বিক্রি হবে।
এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮১ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ২০৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৭৩১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলংকার বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ভ্যাট প্রযোজ্য হবে। অলংকারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।


