logo

প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

প্রাইজবন্ডের ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২৩তম ড্র আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এতে প্রথম পুরস্কার বিজয়ীকে দেওয়া হবে ৬ লাখ টাকা। 

এ ছাড়া দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা এবং চতুর্থ পুরস্কার বিজয়ীকে ৫০ হাজার টাকা প্রদান করা হবে। পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে দেওয়া হবে ১০ হাজার টাকা করে। প্রাইজবন্ডের পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড একই পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।

সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা বৃদ্ধির জন্য ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ নামে এই বন্ড চালু করে সরকার। এটি যেকোনো সময় কেনা ও ভাঙানো যায়। যার ১২৩তম অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৩০ এপ্রিল)।

ড্রয়ের নির্ধারিত তারিখ থেকে অন্তত ৬০ দিন আগে যেসব বন্ড বিক্রি হয়েছে, কেবল সেগুলোই এই ড্রয়ের আওতায় আসবে। আয়কর আইন ২০২৩ এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী প্রাইজবন্ডে পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।

প্রতি বছর ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর প্রাইজবন্ডের ড্র আয়োজনের নির্ধারিত সময়সূচি রয়েছে। নির্ধারিত তারিখ কোনো সরকারি ছুটির দিনে পড়লে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হয়।