Advertisement

চলতি বছরেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
চলতি বছরেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত

চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

Advertisement

সোমবার (১৭ আগস্ট) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে পে-স্কেল সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়িত হবে। তবে পে-স্কেল বাস্তবায়নের পর মূল্যস্ফীতি নিয়ে সরকার কী পদ্ধতি অবলম্বন করবে সে বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তের পর জানানো হবে।

তিনি জানান, পে-কমিশনের অনেকগুলো দিক রয়েছে। আজ এ বিষয়ে আলোচনা হয়েছে, তবে আরও আলোচনা প্রয়োজন। এ বিষয়ে পরে আরও বৈঠক হবে বলেও জানান তিনি।

এ সময় নতুন পে-স্কেল সংক্রান্ত বিষয়ে সরকার কাজ করছে এবং বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলমান রয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে জানানো হয়েছিল, সরকারি কর্মচারীদের বহুল প্রত্যাশিত নতুন বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়ন হতে পারে। ১ জুলাই থেকে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয় । ভাতা ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে কার্যকর হতে পারে বলে সম্ভাবনা প্রকাশ করা হয়েছিল। এ ছাড়াও বেতন বৃদ্ধির হারও নবম বেতন কমিশনের সুপারিশের তুলনায় কিছুটা কম হতে পারে বলে জানানো হয়েছিল।

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছিলেন, সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে।