logo

ব্যাংক থেকে বের করে দেওয়া হলো গভর্নরের উপদেষ্টাকে

ব্যাংক থেকে বের করে দেওয়া হলো গভর্নরের উপদেষ্টাকে

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ চূড়ান্ত—এমন সংবাদে কেন্দ্রীয় ব্যাংক থেকে বেরিয়ে গেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এর পরপরই গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দেওয়া হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করে অফিস ত্যাগ করেন তিনি।

এদিকে আহসান এইচ মনসুর হঠাৎ বের হয়ে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের ভেতরে হট্টগোল করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের নেতারা।

তারা ‘মব’ সৃষ্টি করে গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দেন। তিনি যখন গাড়িতে উঠে বেরিয়ে যাচ্ছেন, ওই সময় একজনকে তেড়ে আসতে দেখা যায়। অন্যরা সেই ব্যক্তিকে সংবরণ করেন। এ সময় আক্রমণাত্মক আচরণ করা ব্যক্তিটি আঙুল উঁচিয়ে আহসান উল্লাহকে শাসাতে দেখা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আহসান উল্লাহ এক বছরের চুক্তিতে গত বছরের জানুয়ারিতে নিয়োগ পান। বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গভর্নরকে সহায়তা করাই ছিল তার দায়িত্ব।