Advertisement

বেকার যুবকদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

এশিয়া পোস্ট নিউজ
বেকার যুবকদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক
ছবি : সংগৃহীত

বেকার যুবকদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক। যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ঋণ প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Advertisement

প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘উদ্যোগ’। এই প্রকল্পের আওতায় বেকার যুবকদের সহজ শর্তে ঋণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নতুন এই ঋণ প্রকল্পের কাঠামো, তহবিলের আকার এবং ব্যাংকগুলোর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে।

জানা গেছে, নতুন এই কর্মসূচিতে গ্রামের শিক্ষিত বেকার যুবকদের অগ্রাধিকার দেওয়া হবে। তাদের ব্যবসা বা আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতেই সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা করা হবে।

প্রকল্পটির ঋণের সুদের হার, জামানতের শর্ত, সর্বোচ্চ ঋণসীমা এবং কারা কিভাবে ঋণ পাবেন, এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে বলে জানা গেছে।