দেশের বাজারে কমলো রুপার দাম

টানা দুই দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে আবারও রুপার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) দাম কমেছে। এ পরিস্থিতি বিবেচনায় রুপার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ১১ মার্চ রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করা হয়। একই সময় ২১ ক্যারেট রুপার দাম ছিল প্রতি ভরি ৬ হাজার ৪১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছিল প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা।