logo

জ্বালানি তেলের দামে রেকর্ড, পেট্রোল-অকটেন-ডিজেলে কত বাড়ল?

জ্বালানি তেলের দামে রেকর্ড, পেট্রোল-অকটেন-ডিজেলে কত বাড়ল?
বিভিন্ন ধরনের জ্বালানি তেল। ছবি: ঢাকা মেইল

দেশের বাজারে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫, অকটেন ১৪৫ থেকে ১৬৫ ও পেট্রোল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

সরকারি বিস্তারিত মূল্য কাঠামো অনুযায়ী, লিটারপ্রতি এক্স-রিফাইনারি মূল্য (কর-উত্তর) ধরা হয়েছে ডিজেল ১২৩ দশমিক ৫৮ টাকা, কেরোসিনে ১৪৩ দশমিক ৭৮ টাকা, অকটেনে ১৪৯ দশমিক ৭৮ টাকা এবং পেট্রোলে ১৪৪ দশমিক ৯৯ টাকা।

এর সঙ্গে ব্যবসায়ী পর্যায়ের মূসক, বকেয়া শুল্ক পরিশোধ, বিপণন কোম্পানির মার্জিন, পরিবহন ভাড়া এবং ডিলার বা এজেন্টদের কমিশন যুক্ত হয়ে ভোক্তা পর্যায়ের চূড়ান্ত খুচরা মূল্য নির্ধারিত হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডিপোর প্রথম ৪০ কিলোমিটারের বাইরে সড়কপথে ট্যাংকলরিযোগে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে গত ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত ভাড়া প্রযোজ্য হবে।