Advertisement

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

এশিয়া পোস্ট ডেস্ক
দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে মিলিয়ে দেশের বাজারেও সোনার দাম নিয়মিত বাড়ানো বা কমানো হয়। তাই কেনার আগে সর্বশেষ বাজারদর যাচাই করা ভালো। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা গত শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

Advertisement

নতুন দাম ঘোষণা না করা পর্যন্ত সোমবার (১৭ আগস্ট) সর্বশেষ সমন্বয় করা দামেই স্বর্ণ কেনাবেচা হচ্ছে।

সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা, যা এর আগে ছিল ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকায় এবং সনাতনপদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকার ও রৌপ্যালংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

সোনার দাম কমানো হলেও রুপার দাম বাড়েনি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকায় বেচাকেনা হচ্ছে।