logo

অক্টোবরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ, সাত দিনে এলো ৯৪০০ কোটি টাকা

বাসস
অক্টোবরে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ, সাত দিনে এলো ৯৪০০ কোটি টাকা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

চলতি অক্টোবরের প্রথম সাত দিনে দেশে ৭৭৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ হাজার ৪৮০ কোটি টাকা (১ ডলার = ১২২ টাকা ৫০ পয়সা)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসের বেশি সময়ে দেশে ৯ দশমিক ৩৬৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ লাখ ১৪ হাজার ৭০০ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮ দশমিক ২৭৮ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।

এছাড়া চলতি অক্টোবরের প্রথম সাত দিনে দেশে ৭৭৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ হাজার ৪৮০ কোটি টাকা।

গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬৯২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৪৭৭ কোটি টাকা। সে হিসাবে গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরের প্রথম সাত দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ।

এদিকে, গত ৭ অক্টোবর এক দিনেই দেশে ১২৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা।