logo

নতুন দামে আজ বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত?

নতুন দামে আজ বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত?
ছবি: সংগৃহীত

আমদানি হওয়ায় স্বর্ণের দাম বাংলাদেশে প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। সবশেষ গতকাল শুক্রবার (১৫ মে) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে দামেই আজ শনিবার (১৬ মে) কিনতে হবে স্বর্ণ।

বাজুসের সবশেষ দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা খরচ করতে হবে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়। এরমধ্যে বাড়ানো হয়েছে ৩৬ দফা এবং কমানো হয়েছে ২৮ দফা।