logo

টানা চারবার বেড়ে আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

টানা চারবার বেড়ে আজ যত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আমদানিকৃত হওয়ায় স্বর্ণের দাম বাংলাদেশে প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। সবশেষ ১ এপ্রিল সকালে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে আরও তিনবার বাড়ানো হয় স্বর্ণের দাম। সবমিলিয়ে টানা চারবারে মোট ১৩ হাজার ১২২ টাকা বাড়ানো হয় মূল্যবান এই ধাতুর দাম। সেই দামেই আজ (বৃহস্পতিবার) কিনতে হবে স্বর্ণ।

সবশেষ বুধবার বাড়ানো দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে ২৮ মার্চ একদিনে দুইবার স্বর্ণের দাম বাড়ানো হয়। সকালে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৭ টাকা এবং বিকেলে আবার ৪ হাজার ৪৩৩ টাকা বাড়ানো হয়। এরপর ৩১ মার্চ বাড়ানো হয় আরও ৩ হাজার ২৬৬ টাকা।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩০ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২১ দফা।