logo

কমার্স ব্যাংকের পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

কমার্স ব্যাংকের পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ
বাংলাদেশ কমার্স ব্যাংকের লোগো। ছবি: ফেসবুক পেজ থেকে নেওয়া

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা হলেন, ড. মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ, এফসিএ।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ–সংক্রান্ত একটি চিঠি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে নতুন করে দুইজন স্বতন্ত্র পরিচালক যুক্ত হলেন।