Advertisement

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ২২ হাজার ১৩৭ কোটি টাকা

এশিয়া পোস্ট নিউজ
জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এসেছে ২২ হাজার ১৩৭ কোটি টাকা
ছবি: সংগৃহীত

জুলাইয়ের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৭৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২২ হাজার ১৩৭ কোটি ৭০ লাখ টাকা (ডলারপ্রতি ১২৩ টাকা হিসাবে)। এ সময়ে বৈধ প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩০ কোটি ২০ লাখ ডলার বেশি।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে ১৮ তারিখ পর্যন্ত দেশে মোট ১৭৯ কোটি ৮০ লাখ (১ দশমিক ৭৯ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৪৯ কোটি ৬০ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, শুধু ১৬ থেকে ১৮ জুলাই, এই তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬ কোটি ১০ লাখ মার্কিন ডলার। এর আগে চলতি মাসের প্রথম পাঁচ দিনে এসেছিল ৫৬ কোটি ৭০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স বেড়েছে ৩০ কোটি ২০ লাখ ডলার, যা ২০ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির সমান।

এদিকে ২০২৪-২৫ অর্থবছরজুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।