কিছুটা কম দামে স্বর্ণ কেনা যাবে আজ

আমদানিকৃত হওয়ায় স্বর্ণের দাম বাংলাদেশে প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। সবশেষ রোববার রাতে ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে মূল্যবান এই ধাতুর দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দামেই আজ (সোমবার) বিক্রি হবে স্বর্ণ।
বাজুসের নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে দুই লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা খরচ করতে হবে।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের দুই লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১৪ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬ দফা।