logo
Advertisement

১৬৫ সিসির বেশি বাইক আমদানি করা যাবে না

এশিয়া পোস্ট নিউজ
১৬৫ সিসির বেশি বাইক আমদানি করা যাবে না
ঢাকার সড়কে মোটরসাইকেলে দুই আরোহী। ছবি: টিবিএস

১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন সব ধরনের মোটরসাইকেল আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আমদানি নীতি আদেশ ২০২৬–২০২৯ থেকে এ তথ্য জানা গেছে।

আমদানি নীতি আদেশে বলা হয়েছে, ১৬৫ সিসির ঊর্ধ্বে সব ধরনের মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ থাকবে। তবে পুলিশ বিভাগের ক্ষেত্রে ১৬৫ সিসির এই ঊর্ধ্বসীমা প্রযোজ্য হবে না।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানগুলো ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেল উৎপাদনে ব্যবহৃত যন্ত্র ও যন্ত্রাংশ আমদানি করতে পারবে।

এর আগে ২০২১–২০২৪ মেয়াদের আমদানি নীতিতেও সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে বিধিনিষেধ ছিল।