logo
Advertisement

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা

এশিয়া পোস্ট ডেস্ক
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
বাংলা কিউআর। ছবি : সংগৃহীত

ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতায় ‘বাংলা কিউআর’ ব্যবহার করে মার্চেন্ট পেমেন্ট বা কেনাকাটার মূল্য পরিশোধের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement

এখন থেকে বাংলা কিউআর কোড স্ক্যান করে পণ্য বা সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে ব্যাংক বা সেবাদাতা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ ফি বা মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) আদায় করতে পারবে। এই ফির মধ্যে মূল্য সংযোজন কর বা ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিপত্র জারি করে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।