logo

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) লেনদেন শেষে দেখা যায়, বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের তেলের দাম ১১ শতাংশের বেশি এবং ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গার্ডিয়ানের খবর জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর থেকেই তেলের বাজারে অস্থিরতা শুরু হয়। ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এই যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদি সংকটের মুখে পড়তে পারে। এই আশঙ্কাই মূলত তেলের দামকে রেকর্ড উচ্চতায় ঠেলে দিয়েছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেল প্রতি ১০৯ দশমিক শূন্য ৩ ডলারে গিয়ে ঠেকেছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেল প্রতি ১১১ দশমিক ৫৪ ডলারে পৌঁছেছে। ২০২০ সালের পর থেকে এটিই তেলের দামের সবচেয়ে বড় একক বৃদ্ধি।

যদি এই সংঘাতের শুরুর দিকের সর্বোচ্চ পর্যায়ে ব্যারেল প্রতি তেল ১২০ ডলারে বিক্রি হয়েছে, সে তুলনায় বর্তমান দাম কিছুটা কম। তবুও এ পরিস্থিতিতে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের দাম আরো বাড়তে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে।