logo

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য নগদের দুঃখপ্রকাশ

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য নগদের দুঃখপ্রকাশ
নগদের লোগো। ছবি: নগদের ওয়েবসাইট থেকে নেওয়া

সেবার মানোন্নয়ন কাজের জন্য সাময়িকভাবে টানা ৭ ঘণ্টা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস (এমএফএস) নগদের সেবা ব্যাহত হতে পারে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

নগদ জানিয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিট থেকে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত সেবার মানোন্নয়নের জন্য সিস্টেম আপডেটের কাজ চলবে। ফলে এ সময়ে নগদের সার্ভিস প্রদানে সাময়িকভাবে অসুবিধা হতে পারে।

গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছে নগদ কর্তৃপক্ষ।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট