logo

প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেলেন যারা

প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেলেন যারা

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। ১০০ টাকা মূল্যের এই বন্ডের মোট ৮৪টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এবারে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। 

সিরিজে প্রথম পুরস্কার পাওয়া নম্বর হলো-০০০১০৩৫ । দ্বিতীয় নম্বর ০০৪৭৭৪৮। পর্যায়ক্রমে তৃতীয় হলো ০৫৩৮২৮৯ ও ০৬৭৫৩৮২ এবং চতুর্থ নম্বর হলো ০৪০০৪৫১ ও ০৫৬৭৬৪৪।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। 

প্রথম পুরস্কার বিজয়ী পাবে ৬ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে দেওয়া হয় তিন লাখ ২৫ হাজার টাকা করে। তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ টাকা করে এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা করে পান। পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেককে দেওয়া হয় ১০ হাজার টাকা করে।