logo

এশিয়ার শেয়ারবাজারে ধস

এশিয়ার শেয়ারবাজারে ধস

তেলের দামের অস্বাভাবিক বৃদ্ধির কারণে সপ্তাহের শুরুতেই সোমবার (৩০ মার্চ) এশিয়ার শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। এ পরিস্থিতিতে বিবিসির খবর বলছে, তেলের দাম আরও বাড়তে পারে।

বিবিসি জানায়, জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪ দশমিক ৫ শতাংশের বেশি কমেছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক কমেছে ৪ দশমিক ৩ শতাংশ। এ ছাড়া অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক কমেছে ১ দশমিক ৪ শতাংশ।

জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো জ্বালানি তেলের জন্য মধ্যপ্রাচ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই তেলের দাম বাড়ায় দেশগুলোর অর্থনীতিতে বড় প্রভাব পড়েছে।

গত সপ্তাহান্তে ইরান যুদ্ধ আরও তীব্র রূপ নেওয়ায় তেলের দাম লাফিয়ে বাড়ছে। সম্প্রতি ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহী গোষ্ঠী এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে আরও মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে।

এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের তেলের দামও ৩ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৫ ডলারে পৌঁছেছে।