পরিস্থিতি খারাপ হলে কারখানা বন্ধ করতে পারবেন মালিকরা: বিজিএমইএ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারবেন মালিকরা। এমনটাই জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।
রোববার (১ নভেম্বর) পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভ ও অসন্তোষের মধ্যে তিনি এ কথা জানান।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন এবং বিভিন্ন কারখানায় অস্থিরতার মধ্যে বিজিএমইএর পক্ষ থেকে এ বক্তব্য এল।
এর আগে শ্রমিক অসন্তোষ মোকাবিলায় সরকার পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনায় মজুরি বোর্ড গঠন করেছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে বৈঠক ডেকেছেন।
বিস্তারিত আসছে....