logo
Advertisement

ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত ৬, নতুন কর্মসূচি ঘোষণা

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সংঘর্ষে আহত ৬, নতুন কর্মসূচি ঘোষণা
ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম ও ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মুখোমুখি অবস্থান। ছবি: এশিয়া পোস্ট

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন ও ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে গ্রাহক এবং চাকরিচ্যুত কর্মকর্তাদের আন্দোলনে ৬ জন আহত হয়েছে। এ অবস্থায় নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও ব্যাংকটির সাবেক কর্মকর্তাদের যৌথ উদ্যোগে দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবস্থান কর্মসূচি চলাকালে হঠাৎ দু-পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন।

আহতরা হলেন, মিনহাজুল (২৯), কাশেম (৩৫), আজগর (৩৫), শহিদুল (৩১), মুনতাসির বিল্লাহ (৪৫) ও শাহিন ইসলাম (২৩)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছাড় দেওয়া হয়েছে।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়।

আন্দোলনরত গ্রাহক ও কর্মকর্তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পরবর্তীতে সংবাদ সম্মেলন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম তাদের দাবি আদায়ে পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করেছে। একই সঙ্গে সাবেক কর্মকর্তাদের পক্ষ থেকে বকেয়া পাওনা পরিশোধ এবং চাকরিতে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করা হয়।