গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: পেট্রোবাংলা

এই মুহূর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা।
শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধিসংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।
সংশ্লিষ্ট সব পক্ষকে এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে পেট্রোবাংলা বলছে, গ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সম্প্রতি দেশে এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনা চলার মধ্যেই বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়ানো হতে পারে, এমন খবর চাউর হয়। এরই প্রেক্ষিতে পেট্রোবাংলা আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে।
.png)






