logo

আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আমদানিকৃত হওয়ায় স্বর্ণের দাম বাংলাদেশে প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। সবশেষ গত ২৩ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে দুই লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দামেই শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিক্রি হচ্ছে স্বর্ণ। 

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় কেনাবেচা হচ্ছে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় কেনাবেচা হয়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ১৯ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ১২ দফা।