logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

মহালক্ষ্মী ব্যাংকের অবসায়িত সম্পত্তি ৬ ক্রেতার কাছে হস্তান্তর

মহালক্ষ্মী ব্যাংকের অবসায়িত সম্পত্তি ৬ ক্রেতার কাছে হস্তান্তর
বাংলাদেশ ব্যাংক। সূত্র: উইকিপিডিয়া

অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর মৌজায় নিলামে বিক্রি করা জমির মধ্যে ৩৪ দশমিক ৫০ শতাংশের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) কমিশনের মাধ্যমে ছয়জন ক্রেতার কাছে এসব জমি হস্তান্তর করা হয়। হাইকোর্ট বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭৭ সালের ২৬ জুলাই হাইকোর্ট বিভাগের আদেশে বাংলাদেশ ব্যাংককে ১৭টি অবলুপ্ত ব্যাংকের Official Liquidator বা সরকারি অবসায়ক নিয়োগ করা হয়। পরে ১৯৭৮ সালের ৪ আগস্ট হাইকোর্টের নির্দেশনার ৭ নম্বর ধারা অনুযায়ী, জমি বিক্রি ও তহবিল ব্যবস্থাপনাসহ অবলুপ্ত ব্যাংকগুলোর যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় Official Liquidator-কে।

এরই ধারাবাহিকতায় মহালক্ষ্মী ব্যাংকের সাতকানিয়ার ধর্মপুর মৌজায় থাকা ৪১ শতাংশ জমি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। গত ৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে প্রকাশ্য নিলামের মাধ্যমে জমিটি বিক্রি করা হয়। নিলাম কার্যক্রম পরিচালনা করেন সুপ্রিম কোর্টের নিয়োগ করা একজন যুগ্ম জেলা ও দায়রা জজ। নিলামে সর্বোচ্চ দরদাতার কাছে জমিটি বিক্রি করা হয়।

তবে নিলামের পর একজন অবৈধ দখলকারী বিক্রি হওয়া জমির ৬ দশমিক ৫০ শতাংশ নিয়ে মামলা করেন। এ কারণে জমির রেজিস্ট্রেশন নিয়ে জটিলতা তৈরি হয়। পরে সর্বোচ্চ দরদাতাদের নামে জমি রেজিস্ট্রেশনের অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ ব্যাংক।

হাইকোর্ট বিভাগ গত ৭ সেপ্টেম্বর এ বিষয়ে আদেশ দেন। ওই আদেশের সার্টিফাইড কপি ২২ সেপ্টেম্বর ইস্যু করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, গতকাল ২৩ নভেম্বর কমিশনের মাধ্যমে ছয়জন ক্রেতার কাছে ৩৪ দশমিক ৫০ শতাংশ জমি হস্তান্তর ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক (গ্রেড-১) আমজাদ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। সাতকানিয়া উপজেলার সাবরেজিস্ট্রার জমির রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের মাধ্যমে জমি বিক্রি ও হস্তান্তরের ফলে অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংকের অবসায়ন কার্যক্রম এগিয়ে যাচ্ছে। এ কার্যক্রম চলমান থাকায় সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমজাদ হোসেন খান।