logo

যুক্তরাষ্ট্রে ২০২২ সালের পর প্রথমবারের মতো গ্যাসের দাম ৪ ডলার ছাড়াল

যুক্তরাষ্ট্রে ২০২২ সালের পর প্রথমবারের মতো গ্যাসের দাম ৪ ডলার ছাড়াল

যুক্তরাষ্ট্রের বাজারে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে গ্যাসের দাম। দেশটিতে প্রতি গ্যালন গ্যাসের গড় দাম ৪ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ।

মঙ্গলবার (৩১ মার্চ) আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের বরাতে এ তথ্য জানায় সিএনএন।  

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে। মাত্র এক মাসের ব্যবধানে গ্যালনপ্রতি গ্যাসের দাম বেড়েছে প্রায় ১ ডলার।

ক্যালিফোর্নিয়ার পাসাডেনার মতো শহরগুলোতে এরই মধ্যে গ্যাসের দাম এই গড় সীমার চেয়েও বেশি বলে জানাচ্ছে সংবাদমাধ্যম। মূল্যস্ফীতির চাপে থাকা মার্কিন ভোক্তাদের জন্য গ্যাসের এই লাগামহীন দাম নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা ধারণা করছেন, ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত না হলে নিকট ভবিষ্যতে গ্যাসের দাম কমার সম্ভাবনা ক্ষীণ।