logo

আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ

আজ যে দামে বিক্রি হবে স্বর্ণ

আমদানিকৃত হওয়ায় স্বর্ণের দাম বাংলাদেশে প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। সবশেষ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণতে ৫ হাজার ৪২৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দামেই মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিক্রি হবে স্বর্ণ।

বাজুসের নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা খরচ করতে হবে।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১৪ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৮ দফা।