logo

ঢাকাবাসীকে দুঃসংবাদ দিল তিতাস

ঢাকাবাসীকে দুঃসংবাদ দিল তিতাস

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজধানী ঢাকাসহ তিতাস অধিভুক্ত সব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণজনিত কারণে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

এর ফলে গ্রাহকদের সম্ভাব্য সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।