বাংলাদেশ গুরুত্বপূর্ণ বাজার: দারাজ

বাংলাদেশ দারাজের জন্য গুরুত্বপূর্ণ বাজার হিসেবে মন্তব্য করেছে চীনভিত্তিক ই-কমার্স জায়ান্ট আলিবাবার মালিকানাধীন দারাজ বাংলাদেশ। বাংলাদেশের বাজারে কার্যক্রম পরিচালনায় দারাজ প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলেও দাবি করে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এমনটাই দাবি করে ই-কমার্স মার্কেটপ্লেসটি।
এর আগে সোমবার ‘বিনিয়োগ বন্ধ করছে আলিবাবা, বন্ধের পথে দারাজ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট। সেই সংবাদের প্রেক্ষিতে পরবর্তী সময়ে একটি বিবৃতি পাঠায় দারাজ।
বিবৃতিতে দারাজ জানায়, বাংলাদেশের বাজারে কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ দারাজ এবং দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। একই সঙ্গে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বাজার হিসেবেও উল্লেখ করে দারাজ।
পাশাপাশি দারাজের বাংলাদেশ ছাড়ার দাবি সম্পূর্ণ অসত্য বলেও দাবি করা হয় বিবৃতিতে।
দারাজ আরও জানায়, প্রতিষ্ঠানটি স্বাভাবিকভাবে তার কার্যক্রম পরিচালনা করছে এবং দেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স খাতের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি টেকসই প্রবৃধি অর্জনে কাজ করে যাচ্ছে।
এই ই-কমার্স মার্কেটপ্লেসটি আরও জানায়, ব্যবসার স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে দারাজ নিয়মিতভাবে তার সাংগঠনিক কাঠামো ও সম্পদের ব্যবহার পর্যালোচনা করে থাকে, যাতে পরিবর্তিত ব্যবসায়িক চাহিদা ও দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখা যায়।
.png)

