logo
Advertisement

টানা দুই দফা কমলো স্বর্ণের দাম, আজ যত টাকায় বিক্রি হচ্ছে

এশিয়া পোস্ট ডেস্ক
টানা দুই দফা কমলো স্বর্ণের দাম, আজ যত টাকায় বিক্রি হচ্ছে
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রায়ই স্বর্ণ ও রুপার দাম ওঠানামা করে। ছবি: সামাজিক মাধ্যম থেকে

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রায়ই স্বর্ণ ও রুপার দাম ওঠানামা করে। সে হিসেবে দেশের বাজারে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সবশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপার গহনা।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার গহনার নতুন দাম কার্যকর হয়েছে। এ দিন ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৭৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত এই দরেই স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

এর আগে, ২৯ আগস্ট ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ৭ হাজার ১১৫ টাকা। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় ১০ হাজার ৯৬৪ টাকা। এখন দাম কমানোর ফলে দু-দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমল ১১ হাজার ৪৮৯ টাকা।