বসুন্ধরা সিটিসহ রাজধানীর যেসব মার্কেট বন্ধ আজ

প্রতিদিন কোথাও না কোথাও কেনাকাটা করতে যেতে হয়। আর সাপ্তাহিক ছুটির দিন অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেনাকাটা করতে কিংবা ঘুরতে যান। কিন্তু অনেক সময় ওই এলাকার তথ্য না জেনে গিয়ে দেখা যায় সেখানকার মার্কেট বন্ধ।
তাই বাসা থেকে বের হওয়ার আগে রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জানা থাকলে ঝামেলা পোহাতে হয় না।
জেনে নিন আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
যেসব মার্কেট বন্ধ থাকবে
বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।



