logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

‘পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের দেওয়া প্রস্তাব এখনই প্রকাশ হচ্ছে না’

‘পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের দেওয়া প্রস্তাব এখনই প্রকাশ হচ্ছে না’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ছবি: ভিডিও থেকে নেওয়া

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের দেওয়া প্রস্তাব এখনই প্রকাশ হচ্ছে না বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

Advertisement

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) গার্মেন্টস অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে এক ব্রিফিংয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘পোশাক শিল্পের জন্য গঠন করা নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার বিষয়ে কোনো চাপ ছিল না। একজন প্রতিনিধি অসুস্থ থাকায় বোর্ড সভা স্থগিত করা হয়। আগামী ২৩ নভেম্বর সভাটি অনুষ্ঠিত হবে।’

এ সময় মজুরি নিয়ে কোনো ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

জুরি বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।’