বিশ্ববাজারে তেলের দামে বড় সুখবর

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতির খবরে বুধবার (১ জুলাই) বিশ্ববাজারে তেলের দামে এক শতাংশের বেশি কমে চার মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে এসেছে।
রয়টার্স জানিয়েছে, ব্রেন্ট ফিউচারের দাম ১ দশমিক ৮৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭১ দশমিক ৫৭ ডলারে, আর মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম ১ দশমিক ৩২ শতাংশ কমে হয়েছে ৬৮ দশমিক ৫৮ ডলার।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কাতারে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভালোভাবে এগিয়েছে। দোহায় এই আলোচনার লক্ষ্য হরমুজ প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল ও টেকসই যুদ্ধবিরতি নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স জানান, এই জলপথ দিয়ে তেল চলাচল যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরেছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের তেলের মজুত কমে ২০১৮ সালের পর সর্বনিম্নে এসেছে তবু সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশাতেই দাম কমছে।
রয়টার্সের প্রতিবেদন বলছে, ওপেক প্লাস আগামী রোববারের বৈঠকে আগস্ট থেকে উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।




