logo

রিহ্যাব প্রেসিডেন্ট পদে পুনর্বহাল আলী আফজাল: বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
রিহ্যাব প্রেসিডেন্ট পদে পুনর্বহাল আলী আফজাল: বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত
আলী আফজাল, সভাপতি, রিহ্যাব।

​রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব বহাল থাকছেন ড. আলী আফজাল। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক তার পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত সোমবার (২৮ সেপ্টেম্বর) স্থগিত করেছেন হাইকোর্ট।

​ড. আলী আফজালের দায়ের করা রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

​আদালত আদেশের পাশাপাশি এক রুল জারি করেছেন। একই সঙ্গে গত ১৫ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে ড. আলী আফজালের দাখিল করা আপিল ও স্থগিতাদেশের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবীর দেওয়া প্রদেয় প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়, আদালতের এ আদেশ অমান্য করা হলে তা আদালত অবমাননা হিসেবে গণ্য হবে।

গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাণিজ্য মন্ত্রণালয় এক সিদ্ধান্তের মাধ্যমে রিহ্যাব প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করেছিল। হাইকোর্টের আজকের স্থগিতাদেশের ফলে মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্তের কার্যকারিতা বাতিল হলো, যার মাধ্যমে ড. আলী আফজালের রিহ্যাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আইনগত অবস্থান বহাল রইল।