logo

২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

২৫ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে দুটি বাণিজ্যিক ব্যাংক থেকে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।

রোববার (২ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা ধরে কেনা হয়েছে। 

এ নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের ২ মার্চ পর্যন্ত মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার।

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক নিয়মিতভাবে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ডলারের বিনিময় হার এখন পর্যন্ত স্থিতিশীল পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের বিনিময় হার ১২২ টাকা ৩০ পয়সায় অপরিবর্তিত রয়েছে।