logo
Advertisement

আরও ৭ লাখ টন জ্বালানি আমদানির অনুমোদন

বাসস
আরও ৭ লাখ টন জ্বালানি আমদানির অনুমোদন
আরও ৭ লাখ টন জ্বালানি আমদানি করবে সরকার। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

দেশে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন জ্বালানি আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত কমিটির ২৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাব অনুযায়ী, প্রচলিত সরকারি ব্যবস্থায় সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে ৬ লাখ ৯৫ হাজার টন গ্যাস ওয়েল ও জেট ফুয়েল আমদানি করা হবে।

প্রস্তাবে বলা হয়েছে, অতিরিক্ত এ জ্বালানি আমদানির পরিমাণ ২০২৬ সালের মূল বরাদ্দের তুলনায় ১০ শতাংশ বেশি।

পরিবহন, শিল্প ও বিমান চলাচল খাতে জ্বালানির বাড়তি চাহিদা পূরণ এবং বছরের শেষ চার মাসে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে এ অতিরিক্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।