দেশে আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রায় প্রতিদিনই স্বর্ণ ও রুপার দাম ওঠানামা করছে। সে হিসেবে দেশের বাজারে আজ সোমবার (৩১ আগস্ট) সবশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপার গহনা।
গত শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে স্বর্ণ ও রুপার গহনার নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত এই দরেই স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত নতুন দরে, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণে গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা। আর ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা।
তুলনামূলক কম দামি সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনা কিনতে খরচ হবে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৫ হাজার ৩০৭ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনা ৫ হাজার ৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকা দরে বিক্রি হচ্ছে।



