logo
Advertisement

এখনও প্রভাব পড়েনি, আগের দামেই মিলছে সয়াবিন তেল

এশিয়া পোস্ট নিউজ
এখনও প্রভাব পড়েনি, আগের দামেই মিলছে সয়াবিন তেল
বোতলজাত সয়াবিন তেল। ছবি: গেটি ইমেজস

দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাজারে এখনও নতুন দামের প্রভাব পড়েনি।

Advertisement

বুধবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এখনও আগের নির্ধারিত দামের তেল মজুত রয়েছে। এগুলো শেষ হলে এবং নতুন বোতলজাত তেল এলে দামে পরিবর্তন আসবে।

কারওয়ান বাজারের রূপচাঁদা তেলের এক ডিলারের সঙ্গে কথা হলে তিনি জানান, কোম্পানির পক্ষ থেকে ফোন করে দাম বাড়ার বিষয়টি জানানো হয়েছে। তবে নতুন দামের তেল এখনও তাদের দোকানে সরবরাহ করা হয়নি। ফলে বর্তমানে ডিলাররা আগের দামেই সয়াবিন তেল বিক্রি করছেন।

ব্যবসায়ীদের দাবি, নতুন দামের পণ্য বাজারে আসার পরই বাড়তি দামে বিক্রি শুরু হবে।

এর আগে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়শেনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

এবার প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়, যা আগে ছিল ১৯৯ টাকা। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে বর্তমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।