আজ থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামে

আমদানিকৃত হওয়ায় স্বর্ণের দাম বাংলাদেশে প্রায় প্রতিনিয়তই ওঠানামা করে। সবশেষ গতকাল (শনিবার) রাতে মূল্যবান এই ধাতুর দাম নির্ধারণ করে দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই দামেই আজ (রোববার) বিক্রি হচ্ছে স্বর্ণ।
বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে বর্তমানে ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা ও ১৮ ক্যারেটের ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকায়।
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ১৪ দফা দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫ দফা।