ব্রিটিশ আমেরিকান টোবাকোর সিগারেট বিক্রি কমেছে ১৫০ কোটি

২০২৬ সালের প্রথম তিন মাসে ব্রিটিশ আমেরিকান টোবাকোর সিগারেট বিক্রি হ্রাস পেয়েছে। বিক্রি কমে যাওয়ায় বহুজাতিক এই কোম্পানির মুনাফা ৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০৯ কোটি টাকা।
ব্রিটিশ আমেরিকান টোবাকোর আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটির মুনাফা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭২৫ কোটি টাকা, যা ২০২৫ সালের প্রথম তিন মাসে ছিল ৯ হাজার ৫৯৭ কোটি টাকা।
কোম্পানিটির মুনাফা কমে যাওয়ায় সরকারের রাজস্বও হ্রাস পেয়েছে। আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সাপ্লিমেন্টারি ডিউটি ও ভ্যাট বাবদ সরকার রাজস্ব পেয়েছে ৭ হাজার ২৯২ কোটি টাকা, যা আগের বছর একই সময়ে পেয়েছিল ৭ হাজার ৭৩৩ কোটি টাকা।
ব্রিটিশ আমেরিকান টোবাকোর প্রতিবেদন অনুযায়ী, বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি ৯২৩.১ কোটি স্টিক সিগারেট বিক্রি করেছে, যা আগের বছর একই সময়ে ছিল ১০৭৩.৮ কোটি স্টিক। সেই হিসাবে প্রায় ১৫০ কোটি স্টিক সিগারেট কম বিক্রি হয়েছে।